ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ভয়ংকর হচ্ছে করোনা, ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৭১০ জনে। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ৮০৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৬৮৭ জনে। করোনাভাইরাস নিয়ে সোমবার (২২ মার্চ) বিকালে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে রবিবার (২১ মার্চ) ২৪ ঘণ্টায় মারা গেছে আরও ২২ জন। এছাড়া ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন।

বিশ্বজুড়ে তাণ্ডব চালিয়েই যাচ্ছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত ২৪ ঘণ্টায় (রবিবার) এই ভাইরাস কেড়ে নিয়েছে আরও ৬ হাজারের কাছাকাছি মানুষের প্রাণ। এ নিয়ে বিশ্বে করোনায় মোট ২৭ লাখ ২৭ হাজারের বেশি মানুষের প্রাণহানি হল। ১২শ’র বেশি মানুষ মারা গেছে ব্রাজিলে; দৈনিক মৃত্যু-সংক্রমণে এখনো শীর্ষে লাতিন এই দেশটি।

দ্বিতীয় সর্বোচ্চ ৬০৮ জন মারা গেছেন মেক্সিকোয়। ৪৩৯ জনের মৃত্যুতে যুক্তরাষ্ট্রে মোট প্রাণহানি ৫ লাখ ৫৫ হাজার ছাড়াল। চার মাসের ব্যবধানে ভারতে বেড়েছে দৈনিক মৃত্যু আর সংক্রমণের হার। রোববারও দেশটিতে মারা গেছেন ২১৩ জন। সংক্রমণ শনাক্ত হয় ৪৭ হাজারের ওপর।

এদিকে, রবিবারও ৪৮ হাজারের কাছাকাছি মানুষের শরীরে শনাক্ত হয় ভাইরাসটি। বিশ্বজুড়ে ৪ লাখ ২০ হাজারের বেশি মানুষের শরীরে মিলেছে কোভিড নাইনটিন। মোট সংক্রমিত ১২ কোটি ৩৮ লাখের বেশি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102