ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিসিবিকে পাঠানো সাকিবের সেই চিঠি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ২৮ বার পঠিত

আইপিএল খেলার জন্য শ্রীলঙ্কা সফর থেকে ছুটি চেয়েছিলেন সাকিব। তার সেই ছুটি চাওয়া নিয়ে কয়েকদিন আগে দেশের ক্রিকেটে একপ্রস্থ তোলপাড় হয়েছিল। বোর্ড কর্মকর্তারা বারবার বলছিলেন, সাকিব টেস্ট খেলতে চান না। তবে একদিন আগে একটি অনলাইন গণমাধ্যমের ফেসবুক লাইভে এসে সাকিব আকরাম খানের কঠোর সমালোচনা করেন। সেইসঙ্গে ঘোষণা করেন, তিনি টেস্টে খেলবেন না এমন কখনই বলেননি। আকরাম খান তার চিঠি ঠিকমতো পড়েনি বলেই এসব বলছেন।

বিশ্বসেরা অল-রাউন্ডারের এই বক্তব্য নিয়ে দেশের ক্রিকেট আবারও অগ্নিগর্ভ হয়ে উঠেছে। গতকাল জরুরি সভা করে সাকিবের আইপিএল যাত্রা আটকানোর একটা পূর্বাভাস দিয়েছেন বিসিবি কর্তারা। এমন মুহূর্তে বিসিবিকে পাঠানো সাকিবের সেই চিঠির কপি এসেছে কালের কণ্ঠের হাতে। যাতে ‘টেস্ট’ শব্দটিরই কোনো উল্লেখ নেই, ‘টেস্ট খেলব না’- এমন কথার প্রশ্নই আসে না। নিচে সাকিবের ইংরেজিতে লেখা চিঠিটি বাংলায় অনুবাদ করে পাঠকদের জন্য প্রকাশ করা হলো।

বরাবর
সিইও
বাংলাদেশ ক্রিকেট বোর্ড
মিরপুর, ঢাকা

বিষয় : আইপিএল-২০২১ এ অংশগ্রহণের অনুমতির জন্য আবেদন।

জনাব
আমি সাকিব আল হাসান যথাবিহীত সম্মানপূর্বক বিনয়ের সঙ্গে জানাতে চাই, আমরা ২০২১ সালের অক্টোবর মাসে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাচ্ছি। এটা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুর্নামেন্ট। আমি বিশ্বাস করি, এই মর্যাদাপূর্ণ টুর্নামেন্টের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা সুযোগটি পাব আসন্ন আইপিএলে অংশগ্রহণ করলে। আমি বুঝতে পারছি, যখন আইপিএল হবে সেই একই সময়ে বিসিবি শ্রীলঙ্কা সফরের পরিকল্পনা করছে।

এই পরিস্থিতিতে আমি বিনীত অনুরোধ করছি আমাকে আইপিএলে অংশগ্রহণের অনুমতি দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা সুযোগটি দেওয়ার জন্য।

বিনীত
সাকিব আল হাসান
ক্রিকেটার
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102