ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

অসামাজিক কাজে করার অভিযোগে নারীসহ ৮ জন কারাগারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

মাদারীপুরে অসামাজিক কাজে লিপ্ত থাকায় মোটেল মতি (আবাসিক হোটেল) থেকে আটক হওয়া ৫ নারীসহ ৮ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাইদুর রহমান এই নির্দেশ প্রদান করে।

তারা হলেন- শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকার মোটেল মতির ব্যবস্থাপক ও কুকরাইল গ্রামের নাজিমউদ্দিন হাওলাদারের ছেলে সেলিম হাওলাদার (৩৮), শহরের শকুনী এলাকার আলমগীর শিকদারের ছেলে হারুন শিকদার সজিব (৩৫) এবং শিবচর উপজেলার ভান্ডারীকান্দি গ্রামের আবুল কালাম বেপারীর ছেলে মোক্তার হোসেন (২৩) ও পাঁচজন নারী।

মামলার এজাহারে বলা হয়, শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত মোটেল মতি’তে (আবাসিক হোটেল) অসামাজিক কার্যক্রম চলছে এমন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে অভিযান চালায় জেলার গোয়েন্দা পুলিশের একটি দল। এ সময় মোটেল মতি থেকে ৫ নারী ও তিনজন পুরুষকে আটক করা হয়।
তাদের ঘটনাস্থলে জিজ্ঞাসাবাদ করলে আটককৃতরা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে তাদের আটক করে পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থিত ডিবি অফিসে নিয়ে আসা হয়। রাতে আটককৃতদের বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের এসআই ফরহাদ রাহী মীর সদর মডেল থানায় দেহ ব্যবসার সাথে জড়িত থাকার কথা উল্লেখ করে মানব পাচার দমন আইনে ৮ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন।

পরে তাদের সোমবার দুপুরে পাঠানো হয় আদালতে। আদালতের বিচারক তাদের সবাইকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন। পরে পুলিশের গাড়ি করে তাদের কারাগারে নিয়ে যাওয়া হয়।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল হান্নান জানান, আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপের জড়িত থাকায় আটক ৮ জনকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102