ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মোবাইল ফেরত দিতে গিয়ে মাদরাসাছাত্রী ধর্ষণের শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

কুমিল্লায় মোবাইল ফোন ফেরত দিতে গিয়ে পঞ্চম শ্রেণিতে পড়ুয়া এক মাদরাসাছাত্রী (১৪) ধর্ষণের শিকার হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় শান্ত (১৯) নামে এক তরুণকে আটক করেছে পুলিশ। শনিবার (২০ মার্চ) বিকেলে ওই যুবকের ঘরে এই ঘটনা ঘটে।

আটক শান্ত নগরীর ডুলিপাড়া এলাকার একটি বাসার ভাড়াটিয়া মহিউদ্দিনের ছেলে।

এ ঘটনার সংবাদ পেয়ে রাতেই অভিযুক্ত তরুণকে আটক করে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ইপিজেড পুলিশ ফাঁড়ির সদস্যরা। পরে রোববার (২১ মার্চ) সকালে ওই তরুণকে আসামি করে থানায় মামলা দায়ের করেন নির্যাতিতা ছাত্রীর মা।

রোববার (২১ মার্চ) বিকেলে কুমিল্লা ইপিজেড ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বলেন, নির্যাতিতা ও অভিযুক্ত তরুণ দু’জনই একই বাড়ির পাশাপাশি ঘরে পরিবার নিয়ে বসবাস করে। শনিবার বিকালে ওই তরুণের মোবাইল ফোন থেকে গান সংগ্রহ করতে তার ফোনটি নেয় ওই ভুক্তভোগী। পরে ফোনটি ফেরত দিতে গেলে ওই তরুণ তার বাসায় কেউ না থাকার সুযোগে ওই ছাত্রীকে ধর্ষণ করে বলে প্রাথমিকভাবে জেনেছি। থানায় মামলা হওয়ার পর অভিযুক্ত তরুণকে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102