ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় দুর্বৃত্তদের হামলা, আহত ৯

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

মাদারীপুরের কালকিনিতে পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী প্রচারণায় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠুর ৯ জন নেতাকর্মী আহত হয়েছেন।

রোববার (২১ মার্চ) সন্ধ্যায় কালকিনি পৌরসভার ৮নং ওয়ার্ডের পূর্ব মিনাজদী এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন, কালকিনি পৌরসভার উত্তর ঠেঙ্গামারা গ্রামের জয়নাল ফকিরের ছেলে মো. দুলাল ফকির (৩৫), একই গ্রামের মান্নান সরদারের ছেলে লালন সরদার (২২), দক্ষিণ ঠেঙ্গামারা গ্রামের মিজানুর রহমানের ছেলে শান্তি (৩৮), একই গ্রামের আব্দুর রশিদ বেপারীর ছেলে স্বপন বেপারী (৩৫), হাছেন হাওলাদারের ছেলে আলী হাওলাদার (৫৫), লতিফ বেপারীর ছেলে আলম বেপারী (৬০), পাঙ্গাসিয়া গ্রামের রকিব ফকিরের ছেলে শাওন ফকির (১৮), জোনারদন্দী গ্রামের মৃত আলী হাওলাদারের ছেলে খালেক হাওলাদার (৭০) ও উত্তর রাজদী গ্রামের আব্দুল খালেকের ছেলে কাইউম (১৯)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রোববার সন্ধ্যায় কালকিনি পৌরসভার পূর্ব মিনাজদী গ্রামের ইউসুফ সরদারের বাড়িতে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে উঠান বৈঠকের আয়োজন করে বিদ্রোহী প্রার্থী সোহেল রানা মিঠু। ওঠান বৈঠকে তার কর্মী ও সমর্থকরা যোগ দেন। হঠাৎ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায় একদল দুর্বৃত্ত। এতে চামচ মার্কা প্রার্থী সোহেল রানা মিঠুর ৯ জন কর্মী-সমর্থক আহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের উদ্ধার করে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আতিকুর রহমান জানান, হামলার ঘটনায় ৯ জন রোগী হাসপাতালে আসেন। এদের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। বাকি ৮ জন হাসপাতালে ভর্তি রয়েছে।

এ ঘটনার বিষয়ে কালকিনি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইসতিয়াক আহম্মেদ জানান, পরিস্থিতি মোকাবেলায় ওই এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। এ ব্যাপারে অভিযোগ দেয়া হলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102