ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কুষ্টিয়ায় পেঁয়াজ-রসুন চুরির হিড়িক

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার বিভিন্ন গ্রামে পেঁয়াজ-রসুন চুরির হিড়িক পড়েছে। চোরের উপদ্রব ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছেন অতিষ্ঠ চাষিরা। এ বিষয়ে প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন তারা।

এ বছর কুমারখালীতে পেঁয়াজ-রসুনের আবাদ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কৃষি বিভাগের তথ্যমতে, ওই উপজেলায় প্রায় দুই হাজার ৭৫০ একর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। যা লক্ষ্যমাত্রার কয়েকগুণ বেশি।

কুমারখালী উপজেলার শিমুলিয়া, জয়ন্তী হাজরা, শোমসপুর, জানিপুর ও ওসমানপুর ইউনিয়নের বিভিন্ন মাঠে জমি থেকে উঠতি পেঁয়াজ-রসুন চুরি বৃদ্ধি পেয়েছে। এরই মধ্যে অনেক কৃষক ফসল রক্ষায় রাত জেগে পাহারা দিতে শুরু করেছেন।

শিমুলিয়া ও জয়ন্তী হাজরা ইউনিয়নের কৃষকরা জানান, বিভিন্ন গ্রামে ফসলের মাঠ থেকেই চুরি হয়ে যাচ্ছে পেঁয়াজ। চুরি ঠেকাতে হিমশিম খাচ্ছেন চাষিরা। চোর চক্র শক্তিশালী হওয়ায় তারা পুলিশে অভিযোগ দিতে সাহস পাচ্ছেন না।

ঝালুকাদহ, ডাঙ্গীপাড়া ও পাথালদৌড় গ্রামের কৃষকরা জানান, শুধু সোইবাদার বিলে প্রায় ২০০ একর জমিতে পেঁয়াজ-রসুন আবাদ হয়েছে। এ মাঠ থেকে রাতের আঁধারে পেঁয়াজ চুরি করে নিয়ে যাচ্ছে দুর্বৃত্তরা। এ কারণে রাত জেগে ক্ষেত পাহারা দিচ্ছেন কৃষকরা। অনেকে পেঁয়াজ-রসুন পরিপক্ক হওয়ার আগেই জমি থেকে তুলে নিতে শুরু করেছেন।

স্থানীয় কৃষক নিয়ামুল আলী জানান, ১৫ দিন পর তার ক্ষেত থেকে পেঁয়াজ তোলার কথা ছিল। রোববার রাতের আঁধারে তার জমি থেকে প্রায় ১৫ মণ পেঁয়াজ তুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

একই এলাকার কৃষক ফরহাদ মিয়ার জমি থেকে প্রায় ২০ মণ পেঁয়াজ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

কুমারখালী থানার ওসি কামরুজ্জামান তালুকদার জানান, ক্ষেতের পেঁয়াজ-রসুন চুরি ঠেকাতে সম্মিলিত প্রতিরোধের উদ্যোগ নেয়া হবে। কৃষকরা কেউ অভিযোগ করলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102