ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রেমে রাজি না হওয়ায় তরুণীকে ঝলসে দিলো বখাটে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নারায়ণগঞ্জের ফতুল্লায় দাহ্য পদার্থ ছুড়ে তরুণীর শরীর ঝলসে দিয়েছে এক বখাটে। এ ঘটনায় অভিযুক্ত মেহেদী হাসানকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মেহেদী ফতুল্লা থানার শাসনগাঁও বায়তুল মামুর জামে মসজিদ এলাকার নাছিরের বাড়ির ভাড়াটিয়া মাহাবুব হোসেনের ছেলে।

ভুক্তভোগীর বাবা জানান, শাসনগাঁও বায়তুল মামুর জামে মসজিদ এলাকায় পরিবার নিয়ে ভাড়া বাসায় থাকেন তিনি। তার মেয়ে একটি পোশাক কারখানায় কাজ করে। কারখানায় আসা-যাওয়ার সময় দীর্ঘদিন ধরেই তার মেয়েকে উত্ত্যক্ত করছিল একই এলাকার বখাটে মেহেদী হাসান। একপর্যায়ে প্রেমের প্রস্তাব দিলে প্রত্যাখ্যান করে তার মেয়ে।

এরই জেরে শনিবার রাতে কারখানা থেকে ফেরার পথে তার মেয়েকে হত্যার উদ্দেশ্যে দাহ্য পদার্থ ছুড়ে মারে মেহেদী। এতে মেয়টির পিঠ থেকে নিতম্ব পর্যন্ত ঝলসে যায়। এ সময় মেয়ের সঙ্গে থাকা বান্ধবীর চিৎকারে আশপাশের লোকজন এলে মেহেদী পালিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, এ ঘটনায় মেহেদীকে গ্রেফতার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন তিনি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102