ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মামলা তুলতে না চাওয়ায় গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন, ভিডিও ভাইরাল

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

যৌতুকের জন্য নির্যাতনের শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে দায়ের করা মামলা তুলে ফেলতে না চাওয়ায় গৃহবধূকে প্রকাশ্যে নির্যাতন। স্বামীর পক্ষ নিয়ে ওই গৃহবধূর আপন চাচা-চাচী ও তাদের সন্তানেরা মিলে চালায় এই নির্যাতন। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঘটেছে এই ঘটনা।

সম্প্রতি ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় শুরু হয় তোলপাড়। এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার।

স্থানীয় সূত্রে জানা গেছে, ফুফাতো ভাই পাভেলের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের পর ২০১৮ সালে বিয়ে হয় ওই তরুণীর। বিয়ের কিছুদিন পর থেকে যৌতুকের জন্য চাপ দেয় পাভেল। যৌতুক দিতে না পারায় শুরু হয় নির্যাতন। জোর করে গর্ভপাতও ঘটায় দুইবার। নির্যাতন সহ্য করতে না পেরে গত বছরের নভেম্বরে স্বামীর বিরুদ্ধে মামলা করেন তিনি। এরপর থেকেই মামলা তুলে নিতে হুমকি দিতে থাকে স্বামীর মামা ও তার আপন চাচা আনোয়ারুল ইসলাম।

সস্প্রতি পাভেল গ্রেফতার হলে স্বামীর পক্ষ নিয়ে মেয়েটির আপন চাচা-চাচী ও তাদের সন্তানেরা তাকে বাড়ি থেকে টেনেহিচড়ে বাইরে নিয়ে প্রকাশ্যে নির্যাতন চালায়। প্রকাশ্যে মারধরের ঘটনায় নির্যাতিতার ভাই সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করলে জেলা গোয়েন্দা পুলিশকে তদন্তের নির্দেশ দেন আদালত।

ময়মনসিংহ জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান জানান, এ ঘটনায় এখনো কেউ গ্রেফতার হয়নি। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102