ads
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মিথুনের দুর্দান্ত হাফ সেঞ্চুরি

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫১ বার পঠিত

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয়টিতে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টসে হেরে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা ভালো না হলেও অধিনায়ক তামিম ইকবালের পর এবার হাফ সেঞ্চুরি তুলে নিলেন মোহাম্মদ মিথুন।

৪৫ বলে ৫টি বাউন্ডারি ও ২টি ছক্কায় ৫৮ রানে অপরাজিত আছেন মিথুন। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪৫.২ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৩৩ রান করেছে বাংলাদেশ। মোহাম্মদ মিথুন ৫৮ ও মাহমুদুল্লাহ ১৩ রানে অপরাজিত আছেন।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুতেই ০ রানে আউট হন লিটন দাস। দ্বিতীয় ওভারে ম্যাট হেনরির চতুর্থ বলে পুল করতে গিয়ে শটে থাকা উইল ইয়ংয়ের ক্যাচে তিনি সাজঘরে ফিরেন। এর পর তামিম ইকবালের সঙ্গে সৌম্য সরকারের জুটি অর্ধশতক ছাড়িয়ে যায়। মিশেল স্যান্টনার তামিম-সৌম্যর জুটি ভেঙে দেন। ২০.১ ওভারের মাথায় ৩২ রান করে আউট হন সৌম্য সরকার।
এরপর ব্যক্তিগত ৭৮ রানে বিদায় নিয়েছেন তামিম ইকবালও। পরে ৩৪ রানে বিদায় নেন মুশফিকুর রহিম।

ডানেডিনে প্রথম ওয়ানডেতে বাজেভাবে হারের পর দ্বিতীয় ওয়ানডেতে একটি পরিবর্তন আনা হয়েছে। পেসার হাসান মাহমুদের চোটের কারণে জায়গা পেয়েছেন অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তবে নিউজিল্যান্ড একই দল নিয়ে মাঠে নেমেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102