ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বিশ্ব আবহাওয়া দিবস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

সমুদ্র আমাদের জলবায়ু ও আবহাওয়া’ প্রতিপাদ্য নিয়ে পালিত হচ্ছে বিশ্ব আবহাওয়া দিবস। মঙ্গলবার (২৩ মার্চ) দিবসটি উপলক্ষে সারাদেশে নানা কর্মসূচি পালন করছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া চলতি বছর দিবসটি উপলক্ষে ২০২১-৩০ পর্যন্ত সময়কে সমুদ্র দশক ঘোষণা করেছে জাতিসংঘ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপআির) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১টি সদস্য দেশ রয়েছে। স্বায়ত্তশাসিত অঞ্চলগুলো প্রতিবছর আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে বিশেষ মর্যাদায় ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে। বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতি বছর দিবসটি পালনের জন্য বাস্তব ও সময়োপযোগী একটি প্রতিপাদ্য বিষয় নির্বাচন করে থাকে।

আইএসপিআরের পক্ষ থেকে বলা হয়, পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সমুদ্র অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে ভূমিকা রাখে। মানুষের তৈরি বিভিন্ন কর্মকাণ্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমন, সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়া পরিবর্তনের প্রভাব এবং আবহাওয়া ও জলবায়ুর পূর্বাভাস দেওয়ায় সমুদ্রের প্রভাবের বিষয়টিকে আরও গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে এবারের প্রতিপাদ্য বিষয়টিতে সমুদ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে।

প্রতি বছরের মতো এবারও আবহাওয়া অধিদফতর দিবসটি পালনে নানা উদ্যোগ নিয়েছে। আগারগাঁওয়ে আবহাওয়া অফিসের প্রধান কার্যালয়ে আবহাওয়া বিষয়ে বিভিন্ন যন্ত্রাংশ ও প্রামাণ্যচিত্র উপস্থাপন করা হবে। স্বাস্থ্যবিধি মেনে এ আয়োজন বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে।

দিবসটি উপলক্ষে দৈনিক পত্রিকায় ক্রোড়পত্র প্রকাশ করা হবে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনে এ বিষয়ে বিশেষ আলোচনা অনুষ্ঠান হবে। এ ছাড়া ঢাকা, কক্সবাজার, খেপুপাড়া, রংপুর ও মৌলভীবাজারের অপারেশনাল ইউনিট ও রাডার স্টেশনগুলো প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে। দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102