গোপালগঞ্জ সদরের পাথালিয়া নামক স্থানে দোলা ফিলিং স্টেশনের সামনে যাত্রীবাহী বাস ও মটরসাইকেলের সংঘর্ষে মোছা: হাফসা নামে এক কিশোরী মারা গেছেন।
নিহত হাফসা টুঙ্গিপাড়া উপজেলার পাকুড়তিয়া গ্রামের মো: খায়ের শেখ এর মেয়ে। সে বাশবাড়িয়া স্কুলের অষ্টম শ্রেনীর ছাত্রী।
স্থানীয় সুত্রে জানান গেছে, সোমবার রাত ৮টার দিকে নিহত হাফসা কোন একজনের মটরসাইকেলে চড়ে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিলেন। ঘটনাস্থলে আসলে বিপরিত দিক থেকে আসা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস মটরসাইকেলটিকে ধাক্কা দেয়।
এসময় হাফসা মটর সাইকেল থেকে ছিটকে রাস্তায় পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে মটরসাইকেল চালক হাফসাকে ফেলে রেখে মটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে।