ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুনামগঞ্জে আগুনে ৯টি বসতবাড়ি পুড়ে ছাই

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় আগুনে ৯টি বসতবাড়ি পুড়ে ছাই হয়েছে।

সোমবার রাত ১১টার দিকে উপজেলার বেহেলী ইউনিয়নের রাধানগর গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

মঙ্গলবার জামালগঞ্জের রাধানগর গ্রামের বাসিন্দারা যুগান্তরকে জানান, রাত ১১টার দিকে খাবার খেয়ে সবাই যখন ঘুমের প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই গ্রামের পশ্চিমপাড়ার কালন মিয়ার টিনশেডের বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে।

প্রায় আধাঘণ্টার ব্যবধানে পাড়ার শ্রমিক কালন মিয়া, তৈয়বুর রহমান, আতাবুর মিয়া, জাকির হোসেন, আনা মিয়া, আইন উদ্দিন, রুহুল আমিন, নারী কৃষি শ্রমিক বানেছা বেগাম ও রিনা বেগমের টিনশেডের বসতঘরসহ একে একে ৯টি বসতবাড়ি আসবাবপত্রসহ সম্পূর্ণ পুড়ে ছাই হয়।

জামালগঞ্জের রাধানগর গ্রামের ক্ষতিগ্রস্ত কৃষক কালন মিয়া বলেন, প্রথম আমার ঘর হতেই আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে আগুন লেগেছে তা নির্ণয় করতে পারিনি। আমরা প্রত্যেকেই দরিদ্র কৃষি শ্রমিক; দিন আনি দিন খাই। এখন কি করে ঘরই তৈরি করব; আর কি করে সংসার চালাব?
জামালগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ দেব ও থানার ওসি মো. সাইফুল আলম জানান, খবর পেয়ে রাতেই রাধানগর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের চাহিদা অনুযায়ী খাদ্যসামগ্রী ও কম্বল বিতরণ করা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102