ads
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজধানীর বনানীতে মা ও শিশুর লাশ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৫৯ বার পঠিত

রাজধানীর বনানী কড়াইল এলাকার একটি ঝিল থেকে হাসি আক্তার (২২) ও তার শিশু সন্তান নিরবের (৬) লাশ উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরের দিকে লাশ দু’টি সেখানকার একটি ঝিল থেকে উদ্ধার করে পুলিশ। তাদের ধারণা, হাসি আক্তারের স্বামী তাদের হত্যা করে পালিয়েছেন।

এ ব্যাপারে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া বলেন, বনানী কড়াইল বউবাজার ডাক্তার বাড়ির পিছনের ঝিল থেকে হাসি ও তার শিশু সন্তান নিরবের লাশ উদ্ধার করা হয়েছে। আমারা ধারণা করছি, তাদের দু’জনকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

তিনি হাসি আক্তারের পরিবারের বরাতে আরও জানান, হাসি তার এক সন্তানকে নিয়ে স্বামী রফিকুল ইসলামের সঙ্গে কুমিল্লার বড়ুয়া এলাকায় থাকতেন। স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে সন্তানকে নিয়ে হাসি গতকাল সোমবার বাবার বাড়িতে আসেন।
এরপর রাতের কোনো এক সময় হাসির স্বামী তাদের দু’জনকে শ্বাসরোধ করে হত্যা করে বাড়ির পিছনে ঝিলে ফেলে রাখেন। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়াধীন আছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102