ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

কনওয়ে-ল্যাথাম জুটিতে ঘুরে দাঁড়ালো নিউজিল্যান্ড

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

মোস্তাফিজের পর মেহেদি হাসানের জোড়া আঘাতে ব্যাকফুটে চলে গিয়েছিল নিউজিল্যান্ড। ক্রাইস্টচার্টে দ্বিতীয় ওয়ানডেতে ৫৩ রানেই ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় কিউইরা। কিন্তু ডেভন কনওয়ে ও টম ল্যাথামের চওড়া ব্যাটে সেই ধকল কাটিয়ে উঠতে সক্ষম হয় নিউজিল্যান্ড।

নিউজিল্যান্ড ইনিংসের নবম ওভারে প্রথমবারের বোলিং আক্রমণে আনা হয় মেহেদিকে। নিজের প্রথম ওভারের তৃতীয় বলেই তিনি সরাসরি বোল্ড করে দিয়েছেন বাঁহাতি ওপেনার হেনরি নিকলসকে।

নিজের পরের ওভারের পঞ্চম বলে উইল ইয়ংকেও সরাসরি বোল্ড করেছেন মেহেদি। মিডল স্ট্যাম্পে পিচ করা ডেলিভারি স্কুপ করতে গিয়ে নিজের উইকেট হারিয়েছেন ইয়ং। যার ফলে এখন ১১ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৫৩ রান।

এর আগে মোস্তাফিজের বলে দলীয় ২৮ রানের মাথায় ক্যাচ দিয়ে প্যাভিলিয়নের পথ ধরেন মার্টিন গাপটিল। পঞ্চম ওভারেই বিপজ্জনক মার্টিন গাপটিল বিদায় নেন। বিদায় নেওয়ার আগে অবশ্য মেরে খেলার চেষ্টা করছিলেন কিউই ওপেনার। পঞ্চম ওভারে মোস্তাফিজের বলে মারেন দুটি চার। যে বলটিতে তিনি আউট হয়েছেন সেটি অবশ্য ঠিকমতো বুঝতে পারেননি। লিডিং এজ হয়ে বল ওপরে উঠলে মোস্তাফিজ নিজেই দৌড়ে ক্যাচ নেন। ২৪ বলে গাপটিল ফেরেন ২০ রানে।

এরপরই হাল ধরেন ল্যাথাম ও কনওয়ে। দুর্দান্ত খেলে দলকে খেলায় ফিরিয়ে আনেন তারা। বাংলাদেশ সময় দুপুর ১ টা ২৫ মিনিট পর্যন্ত নিউজিল্যান্ড ১৬০ রান করে ৩ উইকেট হারিয়ে। কনওয়ে ব্যাট করছেন ৭১ রানে। আর ল্যাথাম ব্যাট করছেন ৪৮ রানে। জয়ের জন্য নিউজিল্যান্ডের দরকার ১০৭ রান। ওভার আছে ১৭ টি।

এর আগে ব্যাট হাতে ২৭১ রানে সংগ্রহ দাঁড় করে বাংলাদেশ। ৭৮ রান করেছেন অধিনায়ক তামিম। অর্ধশতকের দেখা পেয়েছেন মিঠুন।

ক্রাইস্টচার্চের হাগলি ওভালে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড স্কটল্যান্ডের। ২০১৪ সালের ৩০ জানুয়ারি কেনিয়ার ১০ উইকেটে তোলা ২৬০ রান টপকে ৩ উইকেটের দারুণ জয় পেয়েছিল স্কটিশরা।

ফলে আজ বাংলাদেশ দল ২৭১ রান করায় এ মাঠের সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে জিততে হবে নিউজিল্যান্ডকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102