ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পটুয়াখালীতে পানিতে ডুবে ভাইবোনের মৃত্যু

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৭ বার পঠিত

পটুয়াখালীর কলাপাড়ায় পুকুরের পানিতে ডুবে নন্দিনী (৬) ও দেবরাজ (২) নামের দুই চাচাতো ভাইবোনের মৃত্যু হয়েছে। তারা হল নন্দিনী ও দেবরাজ।

মঙ্গলবার সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নন্দিনী নাচনাপাড়া গ্রামের রনজিত মিস্ত্রীর মেয়ে ও দেবরাজ দিলীপ মিস্ত্রীর ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে দিলীপ মিস্ত্রির স্ত্রী তার ছেলে দেবরাজকে নিয়ে রনজিতের বাড়িতে যায়। এসময় নন্দিনী ও দেবরাজ বাড়ির সামনে পুকুর পাড়ে খেলা করছিল। খেলার সময় দেবরাজ পুকুরে পড়ে গেলে নন্দিনী তাকে উঠাতে গিয়ে সেও পড়ে যায়। পরে পুকুরে দেবরাজের লাশ ভেসে উঠে। এরপর স্থানীয়রা তাদের দু’জনকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
কলাপাড়া থানার ওসি মোস্তাফিজুর রহমান জানান, দুই শিশুর মৃত্যুর খবর শুনতে পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102