ads
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আশা জাগিয়েও নিজেদের ভুলে ভরাডুবি বাংলাদেশের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩১ বার পঠিত

আশা জাগিয়েও নিজেদের ভুলে ভরাডুবি বাংলাদেশের। দ্বিতীয় ওয়ানডেতে হার ৫ উইকেটে। এক ম্যাচ আগে সিরিজ জিতে নিয়েছে নিউজিল্যান্ড। ক্যাচ মিসের মাশুল দিয়ে টম ল্যাথামকে সেঞ্চুরি উপহার দিয়েছে বাংলাদেশি ফিল্ডাররা। তাই ক্রাইস্টচার্চের রেকর্ড ২৭২ রানের টার্গেটও সহজ স্বাগতিকদের জন্য। ১০ বল আগে ম্যাচ জিতে নিয়েছে ব্ল্যাকক্যাপরা।

অথচ শুরুটা মুস্তাফিজে কাটা মার্টিন গাপটিল, মেহেদীর শিকারে হেনরি নিকোলস আর উইল ইয়ং। ৫৩ রানে নেই ৩ কিউই ব্যাটসম্যান।

ক্রাইস্টচার্চে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে অন্তরালে লাল-সবুজ। কনওয়ে-লাথামের শতরানের জুটি ম্যাচে পার্থক্য গড়ে দেয়। ৭২’এ কনওয়ে বিদায় নিলেও টম লাথামের নৈপুণ্যের লড়ে যায় নিউজিল্যান্ড।

শেষ ১৫ ওভারে দরকার ১০১। নিশামের এই ক্যাচ কি করে ফেলেন মুশফিক, সে ওভারে আবারো মোহাম্মদ মিঠুন প্রাণ ফিরে পান টম লাথাম। এই সুযোগে সেঞ্চরি তো বটে, দলকে নিয়ে গেলেন জয়ের বন্দরে।

এর আগে টস হারা বাংলাদেশের একাদশে এক পরিবর্তন; পেসার হাসান মাহমুদের ইনজুরিতে কপাল খুলে সাইফুদ্দিনের। তবে ব্যাডপ্যাচে বন্দি যে একজন তিনি লিটন দাস। শুন্য রানে কাঁটা পড়েন টাইগার ওপেনার। শেষ পাঁচ ইনিংসে লিটনের উইলোতে মোটে ৫৫।

শুরুর বিপর্যয়ে বোল্টের পেস আর সুইংয়ের বিপরীতে উইকেটে টিকে থাকার শতচেষ্টা তামিম-সৌম্যের। প্রথম ৭ ওভারে স্কোর হয়নি ১৪’র বেশি।

এরপরই ম্যাট হেনরিকে তিন চার হাঁকিয়ে প্রেসার রিলিজ তামিম ইকবালের। অবশ্য খানিক বিরতিতে জেমিসন ভয় ধরিয়েছেন। কিন্তু বল নিয়ন্ত্রণে না থাকায় সে যাত্রায় কোনমতে রেহাই মিলে টাইগার অধিনায়কের । জেমিসনের আক্ষেপে যেন হতাশায় পুড়ে জেমি নিশাম। নিজের এমন কাণ্ডে তামিমের কাছে ক্ষমা চাইলেও মুখ ফিরেয়ে নেন খান সাহেব। উল্টো অভিযোগ আম্পায়ারের কাছে।

মনে ক্ষোভ নিয়ে পঞ্চাশের পঞ্চাশ পূর্ণ করেন তামিম। তবে নিশামের ফুটবল স্কিলই কাল দাঁড়ায় শেষ পর্যন্ত। মুশফিক-মাহমুদউল্লাহদের ছাপিয়ে মিঠুন হয়ে উঠেন দলের ত্রাতা। তবে তার ৭৩ রানের সুবাদে বড় স্কোর গড়া। শেষ দশ ওভারে টাইগাররা যোগ করে ৮৮ রান। কিন্তু চ্যালেঞ্জিং পুঁজি নিয়েও সিরিজ হারালো বাংলাদেশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102