ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নওগাঁর আত্রাইয়ে হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৩ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে জাহাঙ্গীর প্রামাণিক (৩০) হত্যা মামলায় একজনের যাবজ্জীবন কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া ওই ব্যক্তির স্ত্রীকে ৩ মাসের সশ্রম কারাদণ্ড, ৫ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৫ দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন মঙ্গলবার দুপুরে এ রায় দেন। দণ্ড পাওয়া দুই ব্যক্তির মধ্যে আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের রেজাউল প্রামাণিক (৩৫) যাবজ্জীবন ও তার স্ত্রী লাকি বেগমকে (৩০) তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মামলার নথি সূত্রে জানা যায়, জমি নিয়ে বিরোধের জেরে ২০১৪ সালের ৫ মার্চ আত্রাই উপজেলার কচুয়া উত্তরপাড়া গ্রামের জাহাঙ্গীর প্রামাণিককে রাতের বেলা গভীর নলকূপ ঘর পাহারা দেওয়ার সময় গলা কেটে হত্যা করা হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীর প্রামাণিকের সঙ্গে রেজাউল প্রামাণিকের সঙ্গে বিরোধ চলে আসছিল। জমি নিয়ে বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে একাধিকবার কথাকাটাকাটিও হয়। ২০১৪ সালের ৫ মার্চ জাহাঙ্গীর হত্যার ঘটনায় তার স্ত্রী সাথী বাদী হয়ে রেজাউল প্রামাণিকসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে ঘটনার পরদিন আত্রাই থানায় মামলা করেন।
জাহাঙ্গীর হত্যা মামলায় আত্রাই থানার পুলিশ পরিদর্শক আব্দুল লতিফ খান ২০১৪ সালের ৩০ এপ্রিল রেজাউল করিম ও তাঁর স্ত্রী লাকি বেগমের বিরুদ্ধে আদালতে অভিযোপত্র দেন। দীর্ঘদিনের শুনানি শেষে মঙ্গলবার দুপুরে নওগাঁর অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক গাজী দেলোয়ার হোসেন এ রায় ঘোষণা করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) সামছুর রহমান ও আসামিপক্ষে এইচএম জাহাঙ্গীর আলম।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102