ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

জন্ম-মৃত্যু নিবন্ধনে সাতগুণ ফি নিচ্ছেন ইউপি সচিব

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত
টাঙ্গাইল

টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়ন পরিষদ সচিব মোক্তার হোসেনের বিরুদ্ধে সরকারি বিধির বাইরে জন্মনিবন্ধনে অতিরিক্ত সাতগুণ টাকা নেয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে ওই সচিবের বিরুদ্ধে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী বোয়ালী গ্রামের মোহাম্মদ মাসুম।
জানা যায়, সর্বশেষ সরকারি বিধি মোতাবেক প্রতিটি জন্ম ও মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে শূন্য থেকে ৪৫দিন বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রি, ৫ বছর বয়স পর্যন্ত ২৫ টাকা এবং ১০ বছরের পর থেকে ৫০ টাকা নির্ধারণ করা আছে।

অভিযোগে জানা যায়, তবে সরকার নির্ধারিত ফি’র পরিবর্তে যাদবপুর ইউনিয়ন পরিষদ সচিব মোক্তার হোসেন প্রতিটি জন্মনিবন্ধনে ২০০ থেকে ৩০০টাকা করে নিচ্ছেন। এর বিপরীতে গ্রাহকরা রশিদ চাইলে রশিদ লাগবে না বলে টালবাহানা করছেন। ওই ভুক্তভোগী উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে এর সুষ্ঠু তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানান।

জন্ম ও মৃত্যু সনদ নিতে আসা অন্যান্যরাও সরকার নির্ধারিত ফি এর সাতগুণ টাকা নেয়া হয়েছে বলে জানান।

জন্ম ও মৃত্যু নিবন্ধনে ৩০০ টাকা পর্যন্ত নেয়ার কথা স্বীকার করেছেন যাদবপুর ইউনিয়নের সচিব মুক্তার হোসেন। প্রতিটি নিবন্ধনে অতিরিক্ত টাকা আদায়ে অফিসিয়াল নানা খরচের তালিকাও তুলে ধরেন।

যাদবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান একেএম আতিকুর রহমান আতোয়ার বলেন, অতিরিক্ত টাকা না নেয়ার বিষয়ে সচিবকে বারবার অনুরোধ করা হলেও তিনি তা মানছেন না।

সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা চিত্রা শিকারী বলেন, এ বিষয়ে লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ওই সচিবের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

#ডেইলি বাংলাদেশ

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102