ads
রবিবার, ০১ মার্চ ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ট্রেনে কাটা পড়ে বাবু (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

বুধবার সকাল সাড়ে ৮টার দিকে আখাউড়া রেল সেকশনের আজমপুর স্টেশনের রাজাপুর রেল সেতু এলাকায় সিলেট থেকে ঢাকাগামী সুরমা মেইল ট্রেনে কাটা পড়ে ওই যুবকের মৃত্যু হয়।

নিহত বাবু বিজয়নগর উপজেলার সেলিমের ছেলে।

আজমপুর স্টেশনমাস্টার সাখাওয়াত হোসেন এ তথ্যটি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রেলওয়ে থানার পুলিশ মরদেহের খণ্ডবিখণ্ড অংশ উদ্ধার করেছে।

আখাউড়া রেলওয়ে থানার এসআই মোজাম্মেল হক বলেন, মরদেহের পাশে পাওয়া একটি মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে ওপাশ থেকে তার বাড়ি বিজয়নগর উপজেলা বলার পর সংযোগ বিছিন্ন হয়ে যায়।

মরদেহের পরিচয় উদ্ঘাটনের চেষ্টা চলছে। তবে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, ওই যুবক ট্রেনের বগির সংযোগস্থলে (হুক) বসে ছিলেন। ঝাঁকি লেগে পড়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102