ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:৫০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি বাড়িতে বিস্ফোরন, নিহত ৩

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত
গাইবান্ধা

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে বিস্ফোরণের ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ মার্চ) সন্ধায় ওই ঘটনা ঘটে। তবে কীসের বিস্ফোরণে তাদের মৃত্যু হয়েছে তা পুলিশ ও ফায়ার সার্ভিসের কেউই নিশ্চিত করতে পারেনি।

খবর পেয়ে পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে। নিহতরা হলেন, ওয়াহিদুল ইসলাম (৩২) ও বোরহান উদ্দিন (৩৫)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।

স্থানীয়রা জানান, বাড়িয়ালা বোরহান উদ্দিন জমিতে কাজ করছিলেন। অজ্ঞাত দুইজন লোক এসে তাকে বাড়িতে ডেকে আনেন। এক পর্যায়ে তারা ঘরের ভেতরে প্রবেশ করার পর হঠাৎ বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

এই ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে জানা গেছে। বিকেলে গাইবান্ধার পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম দুজন নিহত হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, ‘ঘটনাস্থলে যাচ্ছি। পুলিশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। ঘটনাস্থল পরিদর্শন ছাড়া কিছু বলা যাচ্ছে না।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102