ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিরাজগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে একজন নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বানিয়াগাঁতী এলাকায় স্কুল মেরামতের কাজ নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সাইফুল ইসলাম (৪৫) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। বৃহস্পতিবার সকালে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সাইফুল ইসলাম বেলকুচি উপজেলার বায়নাগাঁতী গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, বানিয়াগাঁতী স্কুলের মেরামতের কাজ নিয়ে কমিটির সদস্য রাজ্জাক ওহেলাল গ্রুপের দ্বন্দ্ব ছিল। এরই জের ধরে বৃহস্পতিবার সকালে রাজ্জাক বাজার থেকে বাড়ি ফেরার পথে হেলাল গ্রুপের লোকজন রাজ্জাকের ওপর হামলা করে। খবর পেয়ে রাজ্জাক গ্রুপের লোকজন ছুটে আসলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এ সময় দু’পক্ষই দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দুপক্ষের অন্তত আটজন আহত হয়। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাইফুলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

তিনি আরো জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102