ads
রবিবার, ০১ মার্চ ২০২৬, ০১:০৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

চাঁদপুরের হাজীগঞ্জে বাথরুমের বালতিতে ডুবে শিশুর মৃত্যু!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৪ বার পঠিত
ফাইল ছবি

চাঁদপুরের হাজীগঞ্জে নিজ বাসার বাধরুমে বালতির পানিতে ডুবে মেহেরুন আক্তার (২) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৫ মার্চ) দিনগত রাতে হাজীগঞ্জ বাজারস্থ এন্টারপ্রাইজ ভবনের ৩য় তলায়।

শিশু মেহেরুন তার বাবা মায়ের সাথে এই ফ্ল্যাটে থাকতো। সে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের এন্নাতলী জমাদ্দার বাড়ির মুশফিকুল আলমের কনিষ্ঠ সন্তান। বাবা মায়ের চাকুরির সুবাদে তারা হাজীগঞ্জ বাজারে ভাড়া বাসায় থাকতো।

স্থানীয়দের সূত্রে জানা যায়, শিক্ষক দম্পতির ৪ সন্তানের মধ্যে সবার ছোট মেহেরুন। রাতে কোন এক সময় শিশুটি নিজ বাসার বাথরুমে বালতিতে পানি দেখে খেলতে গিয়ে মাথা বাতলতি ডুবে আটকে যায়। এর পরেই তাকে উদ্ধার করে হাজীগঞ্জ বাজারের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার চিকিৎসকের পরামর্শে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। রাতেই শিশুটিকে দাফনের জন্য গ্রামের বাড়ি এন্নাতলীতে নিয়ে যাওয়া হয়েছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: শোয়ায়েব আহমেদ সিদ্দিকী জানান, আমরা পরীক্ষা করে নিশ্চিত হয়ে শিশুটিকে মৃত ঘোষণা করি। শিশুটি হাসপাতালে আনার আগেই মারা গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102