ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১২:৪৮ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পিরোজপুরের ভান্ডারিয়ায় কলাবাগানে গৃহবধূকে গণধর্ষণ, গ্রেফতার ৫

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক গৃহবধূ (২৫) গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে গ্রেফতার করেছে ভান্ডারিয়া থানা পুলিশ। বৃহস্পতিবার (২৫ মার্চ) রাতে উপজেলার পৌর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ সুপার মো. হায়াতুল ইসলাম খান ওই তথ্য নিশ্চিত করে জানান, ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের স্বার্থে এখনই সব বিষয় প্রকাশ করতে চাচ্ছি না। জড়িতদের আটকের পর মিডিয়ার কাছে বিষয়টি উম্মুক্ত করা হবে। জড়িতদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।

থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলার পৌরসভার একটি কলাবাগানে নিয়ে স্থানীয় এক গৃহবধূকে ৮ তরুণ ধর্ষণ করে।

গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে উপজেলার সদরের দক্ষিণ ভান্ডারিয়া মহল্লার জালাল মিয়ার ছেলে মো. শামিম হোসেন (৩২), দক্ষিণ গাজীপুরের আ. হাই হাওলাদারের (ছোট গেদু) ছেলে হোসেন (৩২), শহিদুল শিকদারের ছেলে রব্বানী শিকদার (২৪), রশিদ খন্দকারের ছেলে মিরাজ খন্দকার (২৩), হামিদ তালুকদারের ছেলে জাহিদুল ইসলাম তালুকদারসহ (২৫) মোট পাঁচজনকে গ্রেফতার করে স্থানীয় থানা পুলিশ।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102