ads
শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

এরদোয়ান একে পার্টির প্রধান পুনর্নির্বাচিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৪৫ বার পঠিত

তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টির প্রধান হিসেবে আবারও নির্বাচিত হয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। বুধবার রাজধানী আঙ্কারায় দলীয় কংগ্রেসে পরবর্তী নেতা হিসেবে সর্বসম্মতভাবে তাকে নির্বাচিত করা হয়। আনাদোলু এজেন্সি।

বুধবার দলের সপ্তম গ্র্যান্ড কংগ্রেসে সপ্তমবারের মতো পার্টি চেয়ারম্যান নির্বাচিত হন এরদোয়ান। দলের সহ-সভাপতি আলী ইহসান ইয়াভুজ জানান, এক হাজার ৪৩১টি ব্যালটের মধ্যে এরদোয়ান এক হাজার ৪২৮টি ভোট পেয়েছেন। বাকি তিনটি ব্যালট নষ্ট ছিল।

নিজেকে দলীয় প্রধান হিসেবে যোগ্য মনে করায় নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন এরদোয়ান। নির্বাচিত হওয়ার পর নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া ভাষণে তিনি বলেন, ‘আমি আল্লাহর কাছে দোয়া করি, যেন আমাদের কংগ্রেস আমাদের দেশ, জাতি ও দলের জন্য উপকারী হয়। আমাকে আবারও সভাপতির যোগ্য হিসেবে বিবেচনা করায় সবাইকে ধন্যবাদ জানাতে চাই।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102