ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ইবিতে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস উদযাপিত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ফারহানা নওশিন তিতলী, ইবিঃ যথাযোগ্য মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও জাতীয় দিবস -২০২১ উদযাপন করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিবসটি পালন করেছে।

শুক্রবার (২৬ মার্চ) সকাল সাড়ে ১০ টায় প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে দিবসটির সূচনা করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। এ সময় তার সাথে ছিলেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান। একই সময়ে প্রভোস্টগণ স্ব-স্ব হলে পতাকা উত্তোলন করেন। এছাড়াও শহীদ স্মৃতিসৌধেও জাতীয় পতাকা এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।

এরপর মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ স্মৃতিসৌধে বিশ্ববিদ্যালয়ের পক্ষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান।

পরে পর্যায়ক্রমে শিক্ষক সমিতি, কর্মকর্তা-কর্মচারি সমিতি, আবাসিক হলসমূহ, বিভিন্ন বিভাগ সমূহ, ইবি ছাত্রলীগ, ইবি প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিটি সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক- রাজনৈতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এছাড়া স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বছরব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড শেখ আবদুস সালাম। কর্মসূচি শেষে প্রশাসন ভবনের সম্মেলন-কক্ষে মুক্তিযুদ্ধ কর্ণারগুলোর জন্য বই প্রদান এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে সুবর্ণজয়ন্তী কর্ণার স্থাপন করা হয়।

এছাড়াও সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলাভবনের গ্যালারী হলরুমে ইবির ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী এবং ইবিতে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের পুত্র-কন্যাদের অংশগ্রহণে তিন ক্যাটাগরিতে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102