সামাজিকমাধ্যম ফেসবুক ব্যবহারে সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন বেশ কয়েকজন ব্যবহারকারী।
শুক্রবার (২৬ মার্চ) বিকেল সাড়ে পাঁচটার দিকে সমাজিক যোগাযোগের সবচেয়ে জনপ্রিয় এ মাধ্যমটি ব্যবহারে সমস্যার কথা জানান রাজধানীতে অবস্থানকারীদের অনেকে।
এরপর ডেস্কটপ থেকে ফেসবুকে প্রবেশের চেষ্টা করা হলে কিছুক্ষণ লোড হওয়ার পর ‘This site can’t be reached.’ মেসেজটি দেখানো হচ্ছে। মোবাইল ফোনের অ্যাপলিকেশন থেকেও ফেসবুকে ঢোকা যায়নি।
যোগাযোগ করা হলে চট্টগ্রাম, সিলেটসহ বেশ কয়েকটি বিভাগীয় শহর থেকে একই ধরণের তথ্য পাওয়া যায়।
চট্টগ্রাম থেকে একজন জানান, ফেসবুক ব্যবহারে সমস্যার পাশাপাশি অন্য সাইটগুলো ব্রাউজ করতেও সমস্যা হচ্ছে।
চট্টগ্রাম থেকে কেউ কেউ ইন্টারনেটের গতি কম পাওয়ার কথা জানিয়েছেন।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) -এর এক কর্মকর্তা জানিয়েছেন, ফেসবুক ব্যবহারে সমস্যার কথা তাঁরা জানতে পেরেছেন। কি কারণে এমনটা হচ্ছে তা খতিয়ে দেখছেন তাঁরা।
ফেসবুকের পক্ষ থেকে এখনো এ বিষয়ে বক্তব্য পাওয়া যায়নি।
#বাংলাভিশন