ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বোয়ালমারীতে প্রতিবন্ধী ধর্ষণের শিকার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

ফরিদপুরের বোয়ালমারীতে ৬০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে শারীরিক প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় ধর্ষণ মামলা করেছেন। গত বৃহস্পতিবার ওই প্রতিবন্ধী কিশোরীর স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার চতুল ইউনিয়নের রাজাপুর গ্রামের ১৫ বছরের এক শারীরিক প্রতিবন্ধী গত বুধবার (২৪ মার্চ) সকালে বাড়ি থেকে স্থানীয় কালিয়ান্ড বাজারে যাওয়ার সময় ওই গ্রামের আলেক মিয়ার (৬০) বাড়ির সামনে পৌঁছালে কৌশলে তার বাড়িতে নিয়ে যায়। বাড়িতে যাওয়ার পর ওই কিশোরীকে জোর করে আলেক মিয়ার ঘরে নিয়ে ধর্ষণ করে। ওই প্রতিবন্ধী কিশোরী বাড়িতে এসে তার মাকে ইশারা ইঙ্গিতে ঘটনা বলে। কিশোরীর মা বৃহস্পতিবার সকালে থানায় গিয়ে আলেক মিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানা উপ-পরিদর্শক মামুন অর রশিদ বলেন, থানায় ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। কিশোরীকে বৃহস্পতিবার স্বাস্থ্য পরীক্ষার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার আসামি আলেক মিয়াকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102