ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে মোদির ভাষণ নিয়ে বিতর্ক, আরটিআই করলেন এক ভারতীয়

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেয়া সম্পর্কে যে তথ্য পেশ করেছেন, তা চ্যালেঞ্জ করেছেন এক ভারতীয়। মোদির মুক্তিযুদ্ধে অংশ নেয়া ও তদজনিত কারণে কারাবরণের তথ্যকে ভুয়া বলে দাবি করে তথ্য জানার অধিকার আইনে সঠিক তথ্য জানতে চেয়েছেন ভূমি সন্তান সংঘের সদস্য প্রনোজিৎ দে।

বাংলাদেশের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সে দেশের স্বাধীনতার পঞ্চাশ বছর ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে মোদি ওইকথা বলেন।

বিজেপি অবশ্য এই আরটিআই প্রসঙ্গে বলেছে, যে ব্যক্তি আরটিআই অর্থাৎ তথ্য জানতে চেয়েছেন তার আরটিআই করার স্বভাব আছে। তারা বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু পশ্চিমবঙ্গের ভোটের মুখে এই বিষয়টি যে ইস্যু হয়ে উঠবে তা বলাই বাহুল্য।

কোনও রাজনৈতিক দল শুক্রবার রাত পর্যন্ত প্রতিক্রিয়া না দিলেও তৃণমূল কংগ্রেস শনিবার এই বিষয়ে তাদের বক্তব্য জানাবে।
মানবজমিন প্রনোজিৎ দে’র সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, বাংলাদেশের মুক্তিযুদ্ধে মোদি তার ভূমিকার ব্যাখ্যা দিন এবং কবে, কখন তিনি গ্রেপ্তার হয়েছিলেন তার স্বপক্ষে প্রমাণ দিন। আমরা সত্য জানতে চাই।

আশা করি, আমার আরটিআই-এর জবাব কয়েকদিনের মধ্যে পাবো।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102