ads
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সুবর্ণজয়ন্তীতে ফুল ছিটানোর বদলে রাজপথে রক্ত ঝরলো

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

স্বাধীনতা সুবর্ণজয়ন্তীর দিনে দেশজুড়ে উৎসব, আনন্দ ও রাজপথে ফুল ছিটানোর কথা থাকলেও রক্ত ঝরানো হলো। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরকে কেন্দ্র করে রাজধানীর বায়তুল মোকাররম ও চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসার ছাত্রদের মৃত্যুর ঘটনা নির্মম, ন্যক্কারজনক ও অমানবিক উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৬ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানান তিনি।

হামলায় গুলিতে নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও আহতদের আশু সুস্থতা কামনা করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, শুক্রবার (২৬ মার্চ) ঢাকায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে সাধারণ মুসুল্লিদের শান্তিপূর্ণ কর্মসূচির ওপর পুলিশের গুলিবর্ষণ ও বেধড়ক লাঠিচার্জের প্রতিবাদে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসার সাধারণ ছাত্ররা তাৎক্ষণিকভাবে মিছিল বের করলে পুলিশ শান্তিপূর্ণ মিছিলের ওপর বেপরোয়া গুলি চালিয়ে এ পর্যন্ত চার জনকে হত্যা ও অসংখ্য ছাত্রকে গুরুতর আহত করে। এর প্রতিবাদে সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় প্রতিবাদরত মানুষদের ওপর নির্বিচারে গুলি চালিয়ে এক জনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করা হয়। এ ধরনের নির্মম, ন্যক্কারজনক ও অমানবিক ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিএনপি মহাসচিব বলেন, মহান স্বাধীনতা দিবসের মতো জাতীয় উৎসবের দিনে বায়তুল মোকাররম, চট্টগ্রামের হাটহাজারী এবং ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ ও ছাত্রলীগ-যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীদের যৌথ হামলা এবং হত্যার ঘটনা বর্তমান সরকারের ফ্যাসিবাদী আচরণের আরও একটি জঘন্য দৃষ্টান্ত। হাটহাজারী ও ব্রাহ্মণবাড়িয়ায় সরকারের সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় এ পর্যন্ত পাঁচ জনের প্রাণ গেছে, অসংখ্য গুরুতর আহত হয়েছে। এই নির্মম ঘটনার নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই।

স্বাধীন দেশে যেকোনো কর্মসূচি পালন করার বা স্বাধীন মতামত ব্যক্ত করার অধিকার সব নাগরিকের আছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, কিন্তু স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর মুহূর্তে বলতে হচ্ছে, স্বাধীন দেশে জনগণ আজ যেন পরাধীন। আওয়ামী লীগ সরকারের আমলে শহর থেকে গ্রাম সর্বত্রই আওয়ামী সন্ত্রাসীদের মাধ্যমে রক্তের নিষ্ঠুর হোলিখেলা চলছে। বিরোধী দল-বিরুদ্ধ মতের সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষের ওপর পুলিশ এবং আওয়ামী সন্ত্রাসীদের বর্বরোচিত নির্যাতন এখন নিত্যনৈমিত্তিক ঘটনা। অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, আওয়ামী সরকার যেন জনগণের বিরুদ্ধে অঘোষিত যুদ্ধ চালাচ্ছে।

রাষ্ট্রীয় ও দলীয় ভয়াবহ সন্ত্রাসের মাধ্যমে দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত রেখে রাষ্ট্রক্ষমতা ধরে রাখতে দেশ যেন এখন গুম, খুন, অপহরণ ও নির্যাতন-নিপীড়নের ভয়াল উপত্যকায় পরিণত হয়েছে বলে দাবি করেন মির্জা ফখরুল।

তিনি বলেন, এসব অপকর্মের জবাব দেওয়ার জন্য আওয়ামী ভোটারবিহীন সরকারকে অবশ্যই এক দিন জনগণের কাঠগড়ায় দাঁড়াতে হবে। জনগণ এই বর্বর আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়াবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102