ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

নরসিংদীতে ট্রাকচাপায় প্রাণ গেল চিকিৎসকের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

নরসিংদীতে ট্রাকচাপায় মোস্তফা কামাল (৩৭) নামে একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৬ মার্চ) পলাশ উপজেলার ভাগপাড়া প্রাণ গেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোস্তফা পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ সহকারী মেডিকেল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইল সদর উপজেলার আনাহুলা ইউনিয়নে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার সহকর্মীর সাথে মোটরবাইক যোগে পলাশ থেকে ঘোড়াশাল যাওয়ার পথে প্রাণ কোম্পানির ৩নং গেইটের রোড ডিভাইডারের সামনে আসলে রাস্তায় পড়ে থাকা নুড়ি পাথরে স্লিপ খেয়ে পড়ে যায় দুইজন। এ সময় বাইকের পিছনে বসে থাকা মোস্তফা পড়ে গিয়ে রাস্তার মাঝখানে চলে যায়। পরে পেছনে থাকা ট্রাকের চাকার নিচে পড়ে। বাইক চালক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরেক ডাক্তার হারুন আর রশিদ আহত হন।

বাইক চলানোর সময় কারও মাথায় হেলমেট ছিল না বলে জানা গেছে। পরে আহতকে উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় স্থানীয়রা।

ঘোড়াশাল ফাঁড়ির ইনচার্জ জহিরুল ইসলাম জানান, এখানে রোড ডিভাইডার ছিল। রোড ডিভাইডারে স্লিপ খেয়ে বাইকটি পড়ে গেলে মোস্তফা রাস্তার মাঝে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের লোকদের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102