ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

ট্রেনের ধাক্কায় অটোরিকশা চালক নিহত

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

নরসিংদীর বাদুয়ারচরে অটোরিকশা নিয়ে রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় তাজুল ইসলাম (৩৯) নামে এক অটো রিকশাচালক নিহত হয়েছে। আজ শনিবার সকাল ৯টার দিকে নরসিংদী রেলস্টেশনের বটতলা বাজার এলাকা থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে রেলওয়ে পুলিশ। নিহত তাজুল ইসলাম রায়পুরা উপজেলার দক্ষিণ মির্জানগরের পূর্ব পাড়ার মো. ফজলুল হকের ছেলে। নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী এই তথ্য নিশ্চিত করেন।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী চট্টগ্রাম মেইল ট্রেনটি সকাল সাড়ে ৭টার দিকে বাদুয়ারচর গেইট বাজার এলাকার রেলক্রসিং অতিক্রম করছিল। এসময় তাজুল ইসলামের অটোরিকশাটি নিয়ে রেল রেলক্রসিং পার হবার সময় ট্রেনের ইঞ্জিনের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এসময় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গিয়ে ইঞ্জিনের সঙ্গে আটকে যায়। এতে অটোরিকশাচালক ঘটনাস্থলেই মারা যান।

ট্রেনটি নরসিংদী রেল স্টেশনে পৌঁছলে ইঞ্জিন থেকে দুমড়ে মুচড়ে যাওয়া অটো রিকশা ও মরদেহটি সরানো হয়। পরে খবর পেয়ে রেলওয়ে ফাঁড়ির পুলিশ তাজুল ইসলামের মরদেহ ও অটোরিকশাটি উদ্ধার করে। পরিবারের সঙ্গে কথা বলে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে রেলওয়ে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102