ads
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটে সড়কের পাশ থেকে ছাত্রলীগ নেতার মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

সিলেটের দক্ষিণ সুরমায় সড়কের পাশ থেকে তাজগীর আহমদ (২৩) নামে এক ছাত্রলীগ নেতার রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৭ মার্চ) সকাল ৮টার দিকে সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের দক্ষিণ সুরমাস্থ মোল্লারগাঁও এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।

নিহত তাজগীর আহমদ (২৩) বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ও বিশ্বনাথ থানার কেশবপুর গৌরিশঙ্কর গ্রামের মকবুল আহমদের ছেলে বলে জানা গেছে।

এ সময় মরদেহের পাশ থেকে দুমড়ানো-মুচড়ানো অবস্থায় একটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়। পুলিশের ধারণা, সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। উদ্ধার করা মোটরসাইকেলটির নম্বর সিলেট হ-১৪-১৬৭৬।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের বলেন, নিহত যুবকের পকেটে একটি জাতীয় পরিচয়পত্র পাওয়া গেছে। সেখান থেকেই তার পরিচয় জানা যায়। মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং মুখ থেঁতলে গেছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102