ads
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

মালিবাগে যাত্রীবাহী বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৫১ বার পঠিত

রাজধানীর মালিবাগে একটি যাত্রীবাসে বাসে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। মালিবাগ রেলগেটে পুলিশ বক্সের সামনে শনিবার বেলা পৌনে ১২টার দিকে তুরাগ পরিবহনের একটি বাসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

তবে কে বা কারা এই অগ্নিসংযোগ করেছেন তা নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।

বাসে আগুন জ্বলে উঠলে আতঙ্কে যাত্রীরা জানালা ভেঙে রাস্তায় লাফিয়ে পড়েন। এতে কয়েকজন সামান্য আঘাত পেলেও গুরুত্বর আহত হননি কেউ।

স্থানীদের সহায়তায় সেখানে অবস্থান করা পুলিশ সদস্যরা দ্রুত পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

ঘটনাস্থলে যাওয়া হাতিরঝিল থানার এসআই আব্দুল আলীম যুগান্তরকে জানান, শনিবার দুপুর পৌনে ১২টার দিকে উত্তরাগামী তুরাগ পরিবহনের একটি বাসে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় স্থানীয়দের নিয়ে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

অনেকে আতঙ্কে গাড়ির জানালা ভেঙে রাস্তায় ঝাঁপ দিতে গিয়ে সামান্য আঘাত পেলেও কোন হতাহতের ঘটনা ঘটেনি। এটা নাশকতা না দুর্ঘটনা এ ব্যাপারে তদন্ত করছে পুলিশ।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102