ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিলে নেতৃবৃন্দ সরকার পরিকল্পিতভাবে দেশে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যার মহোৎসব চালাচ্ছে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৪ বার পঠিত

ঢাকা, চট্টগ্রাম ও ব্রাহ্মণবাড়িয়ায় পুুলিশের গুলিতে ৭ জন নিহত ও মুসল্লীদের আহতের ঘটনার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা মহানগরী শাখার উদ্যোগে আজ শনিবার নগরীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে সভাপতিত্ব করেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী এ্যাডঃ শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। সমাবেশে বক্তব্য রাখেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারী খান গোলাম রসূল, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা মহানগরী সভাপতি মোঃ আজিজুল ইসলাম ফারাজী, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির খুলনা মহানগরী সভাপতি মোশাররফ আনসারী ও খুলনা মহানগরী শিবির সেক্রেটারী মোঃ আউয়ালসহ প্রমুখ।

বিক্ষোভ মিছিল শেষে নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমকে রক্তাক্ত করে এবং নিরপরাধ মুসল্লীদেরকে হত্যা করে বাংলাদেশকে কলঙ্কিত করেছে। এই ঘটনা একটি স্বাধীন দেশের নাগরিক হিসেবে আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।

এই ঐতিহাসিক দিনে পুলিশের গুলিতে চট্টগ্রাম, ঢাকা ও ব্রাহ্মণবাড়িয়ায় ৭জন নিহত হয়েছেন এবং শত শত মুসল্লী পুলিশ ও সরকার দলীয় লোকজন কর্তৃক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা খুবই আশঙ্কাজনক। ২৬ মার্চ বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতা দিবস। কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি, গোটা দেশের মানুষ আজ স্বাধীনতা দিবস পালনের পরিবর্তে এক দলীয় শাসনের কাছে জিম্মি হয়ে পড়েছে।

নেতৃবৃন্দ আরো বলেন, আজকে ছাত্রলীগ-যুবলীগের যে সকল সন্ত্রাসীরা গুলি চালিয়েছে, প্রশাসনের যারা মুসল্লিদের উপর গুলি চালিয়ে হত্যা করেছে তাদেরকে চিহ্নিত করে অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকার সংবিধান ও আইনের শাসনের পরিবর্তে পরিকল্পিতভাবে দেশে খুন, গুম, বিচারবহির্ভূত হত্যার মহোৎসব চালাচ্ছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102