ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

পূজারির সেবা করতে গিয়ে অন্তঃসত্ত্বা কিশোরী!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৯ বার পঠিত

সেবাইতের সেবা করতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে এক কিশোরী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামে। ওই গ্রামের নতুন প্রণব মঠের সেবাইত (পূজারি) টমেন ত্রিপুরা এই ঘটনা ঘটিয়েছেন বলে ভুক্তভোগীর পরিবার অভিযোগ করেছেন। এই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে শুক্রবার রাতে মাদারীপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

পারিবারিক ও মামলা সূত্রে জানা গেছে, খাগড়াছড়ি জেলার উপেন্দ্র ওরফে পাটানর ত্রিপুরার ছেলে টমেন ত্রিপুরা। সে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের উত্তর কলাগাছিয়া গ্রামের নতুন প্রণবমঠের মন্টু মহারাজের সেবায়েত হিসেবে কর্মরত ছিলেন। মহারাজের কাজের স্বার্থে সে পাশেই একটি টিনের ঘরে থাকতেন।

তার রান্না করে দেওয়ার লোক ছুটিতে থাকায় সেদিন ভুক্তভোগী কিশোরী রান্না করে দেন। রান্না শেষ হওয়ার এক পর্যায়ে কিশোরীকে জোর করে তার ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পাশাপাশি ধর্ষণের ঘটনা কাউকে না জানাতে হুমকি দেয় টমেন ত্রিপুরা। ঘটনার পর কিশোরী তার পরিবারকে ধর্ষণের ঘটনা জানান। এই ঘটনার এলাকায় জানাজানি হওয়ার পর থেকে ধর্ষক টমেন ত্রিপুরা পলাতক রয়েছেন।

ভুক্তভোগী কিশোরীর মা জানান, আমরা গরীব মানুষ। আমরা ইউপি সদস্য অমল ভক্তকে জানাই। তারা বিচারের আশ্বাস দিলেও কোনও লাভ হয়নি। পরে আমরা বাধ্য হয়ে মামলা করি। মামলার পর থেকেই আমাদের ভয়ভীতি দেখিয়ে হয়রানি করা হচ্ছে। জানি না আমি এর বিচার পাবো কিনা। আমি টমেনের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি জানাচ্ছি।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম মিঞা বলেন, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102