ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

৫৭ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে চমক মার্কিন নারীর

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

৫৭ বছর বয়সে সন্তান জন্ম দিয়ে বিস্ময় সৃষ্টি করেছেন যুক্তরাষ্ট্রের বারবারা হিগিনস। এরমধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সবথেকে বেশি বয়সে সন্তান জন্ম দেয়া নারীদের একজন হলেন তিনি। তিনি নিউ হ্যা¤পশায়ারের একজন শিক্ষিকা। শনিবার প্রায় ৩ ঘন্টাব্যাপী অপারেশন শেষে সফলভাবে তার ডেলিভারি স¤পন্ন হয়।

তার দা¤পত্য সহযোগী কেনি বানজফ জানান, ব্রেইন টিউমারে তাদের ১৩ বছরের মেয়ে মলিকে হারানোর পর তারা আবারো সন্তান নেয়ার বিষয়ে আগ্রহ দেখান। ২০১৬ সালের ওই মৃত্যুর পরই তারা আবারো সন্তান গ্রহণের সিদ্ধান্ত নিয়েছিলেন। যদিও এটিকে কিছুটা পাগলাটেও লেগেছিল তাদের কাছে। তবে তারা বোস্টনের একটি ক্লিনিকে ভর্তি হন পরীক্ষার জন্য।

চিকিৎসকরা জানান, এখনো একটি সুস্থ সন্তান জন্ম দেয়ার মতো স্বাস্থ্যবান বারবারা। তার ধারণা, ভালো জিন থাকার কারণেই এটি সম্ভব হয়েছে। এরপর তার ৫৭তম জন্মদিনের আগে গর্ভধারণ করেন বারবারা। হিগিনস জানান শেষ দিন পর্যন্ত তিনি গর্ভধারণ নিয়ে কোনো সমস্যা বোধ করেননি। স্বাভাবিক সময়ের প্রায় তিন সপ্তাহ পূর্বে সন্তান জন্ম দিয়েছেন তিনি। তবে দুজনই স¤পুর্ন সুস্থ আছেন। ছেলে সন্তানটির নাম রাখা হয়েছে জ্যাক।

২০২০ সালে ইলিনয়েসের ৬২ বছর বয়স্ক এক নারী তার কন্যার ডিম্বাণু নিয়ে সন্তান জন্ম দিয়েছিলেন। এর আগে ৭৩ বছর বয়স্ক এক ভারতীয় জমজ সন্তানের জন্ম দিয়েছিলেন ২০১৯ সালে। এটিই এখন পর্যন্ত সবথেকে বেশি বয়সে সন্তান জন্ম দেয়ার ঘটনা।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102