ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

তৃণমূলের প্রতীকে বোতাম টিপলেও ভোট যাচ্ছে বিজেপিতে!

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

ভারতের পশ্চিমবঙ্গে শনিবার সকাল ৭টা থেকে শুরু হয়েছে বিধানসভার নির্বাচন। ভোটগ্রহণের শুরু থেকেই চলছে ব্যপক উত্তেজনা।

ভোটযন্ত্রে কারচুপির অভিযোগে উত্তপ্ত পূর্ব মেদিনীপুরের দক্ষিণ কাঁথি বিধানসভার ১৭২ নম্বর ভোট কেন্দ্র। কাঁথি শহরের কাছেই মাজানা মক্তব প্রাথমিক বিদ্যালয়ে দীর্ঘক্ষণ ভোটগ্রহণ বন্ধও থাকে।

শনিবার সকালে ওই কেন্দ্রের ভোটাররা অভিযোগ করেন, তারা তৃণমূলে ভোট দিলেও ভোট পড়েছে বিজেপিতে। এই কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হতেই গোলমাল শুরু হয়। সাড়ে ৩ ঘণ্টারও বেশি সময় বন্ধ ছিল ভোটগ্রহণ।-খবর আনন্দবাজারপত্রিকার

ঘটনার প্রতিবাদে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান স্থানীয় তৃণমূল কর্মী-সমর্থকরা। যদিও কেন্দ্রের প্রিসাইডিং অফিসারের দাবি, এই অভিযোগ ভিত্তিহীন।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান ভোট পর্যবেক্ষক। এর পরে বিক্ষোভ সামলে ভোট শুরু হয় সকাল সাড়ে ১০টার দিকে।

স্থানীয় বাসিন্দাদের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। তাদের নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশবাহিনী। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও।

অভিযোগকারীরা ইভিএম পরিবর্তনের দাবি জানান। অনেকে ভোট বাতিলের দাবিও তোলেন। শেষ পর্যন্ত ভিভিপ্যাড পরিবর্তন করে আবার শুরু হয় ভোটগ্রহণ।

অন্য দিকে, শনিবার উত্তাপ ছড়ায় পশ্চিম মেদিনীপুরে। ঘণ্টাখানেকের মধ্যেই উত্তেজনা ছড়ায় শালবনির ছোটতারা গ্রামে। সেখানে ভোটকেন্দ্রের সামনেই লাঞ্ছিত হন শালবনির সংযুক্ত মোর্চা প্রার্থী সিপিএমের সুশান্ত ঘোষ।

এসময় তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পাশাপাশি ভাঙচুর করা হয় তার গাড়ি। ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে। নির্বাচনে তাণ্ডবের ঘটনায় আটক করা হয়েছে ৭ জনকে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102