ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যের পরমাণু অস্ত্র বাড়ানোর পরিকল্পনার নিন্দা ইরানের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৪১ বার পঠিত

যুক্তরাজ্য পরমাণু অস্ত্রের মজুদ বাড়ানোর যে বিতর্কিত ঘোষণা দিয়েছে তার তীব্র নিন্দা জানিয়েছে ইরান।

তেহরান বলেছে, পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র শান্তিপূর্ণ কাজে ব্যবহার করতে হবে। খবর তাসনিম নিউজের।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত ১৬ মার্চ ঘোষণা করেন, রাশিয়া ও চীনকে মোকাবেলায় আরও পারমাণবিক অস্ত্র তৈরি করবে তার সরকার।

তার ওই ঘোষণার প্রতিক্রিয়া জানাতে গিয়ে রাশিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত কাজেম জালালি বলেন, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটিতে স্বাক্ষরকারী দেশ হিসেবে ব্রিটেন তার পরমাণু অস্ত্রের সংখ্যা বাড়াতে পারে না। ওই চুক্তিতে পরমাণু প্রযুক্তিকে শুধুমাত্র বেসামরিক কাজে ব্যবহার করার অনুমতি দেয়া হয়েছে।

জালালি বলেন, ইরান শান্তিপূর্ণ কাজে ব্যবহার করার জন্য তার পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছে এবং আমরা কোনো অবস্থায় পরমাণু অস্ত্র তৈরির পক্ষপাতী নই।

ব্রিটেনের পরমাণু অস্ত্রের ভাণ্ডারে বর্তমানে প্রায় ১৯৫টি ওয়ারহেড রয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী এমন এই অস্ত্র উৎপাদন বাড়িয়ে দেয়ার ঘোষণা দিয়েছেন।

অথচ ২০১৫ সালে লন্ডন তার পারমাণবিক অস্ত্রের সংখ্যা কমিয়ে ১৮০তে নামিয়ে আনতে প্রতিশ্রুতি দিয়েছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102