ads
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

যুক্তরাজ্যের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ ফ্রান্সের

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ মার্চ, ২০২১
  • ৩৮ বার পঠিত

টিকা রপ্তানি নিয়ে যুক্তরাজ্য প্রতারণা করছে, এমন অভিযোগ তুলেছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে টিকা সরবরাহ নিয়ে চলমান অস্থিরতার মধ্যে এই অভিযোগ দেশটির বলে জানিয়েছে বিবিসি।

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ ইয়ুভস লে দ্রিয়ান বলেছেন, আমাদের সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তুলতে হবে। কিন্তু এভাবে কাজ চলতে পারে না।

টিকা রপ্তানি কঠোরভাবে নিয়ন্ত্রণের জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স। ইউরোপীয় ইউনিয়ন চুক্তি অনুযায়ী টিকা সরবরাহ না করার অভিযোগ তুলেছে অ্যাস্ট্রাজেনেকার বিরুদ্ধে। তবে অ্যাস্ট্রাজেনেকা এই অভিযোগ অস্বীকার করেছে।

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী টিকা নিয়ে যুক্তরাজ্য কীভাবে প্রতারণা করছে, তা ব্যাখ্যা করেননি। তিনি বলছেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসন ইউরোপীয় ইউনিয়নকে টিকা রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ নিয়ে সতর্ক করেছেন। তিনি বলেছেন, টিকা রপ্তানিতে নিয়ন্ত্রণ আরোপ করলে সদস্যদেশগুলোতে নেতিবাচক প্রভাব পড়তে পারে।

ইউরোপে করোনাভাইরাসের সংক্রমণ বেড়েছে। ইতালিতে ১ লাখ ৬ হাজারের বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে। ফ্রান্সে ৯৩ হাজার, জার্মানিতে ৭৫ হাজার ও স্পেনে ৭৩ হাজার জন করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন। বেলজিয়াম ও নেদারল্যান্ডসে লকডাউন আরোপ করা হয়েছে। পোল্যান্ডে নার্সারি, প্রাক্‌–প্রাথমিক স্কুলগুলো দুই সপ্তাহ পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছে

এ মাসের শেষে ৩ কোটি ডোজ টিকা পাবে বলে আশা করছে ইউরোপীয় ইউনিয়ন। তবে এটি তাদের প্রত্যাশার চেয়ে এক–তৃতীয়াংশ কম।

বৃহস্পতিবার ইইউর ২৭ দেশের নেতাদের সঙ্গে ভিডিও সম্মেলন শেষে জোটপ্রধান উরসুল ভন ডার লিয়েন যুক্তরাজ্য ও অন্যান্য দেশে টিকা রপ্তানিতে অ্যাস্ট্রাজেনেকার ওপর নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অন্য জায়গায় টিকা সরবরাহের আগে অ্যাস্ট্রাজেনেকাকে ইইউতে প্রতিশ্রুতি অনুসারে টিকা সরবরাহ করতে হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102