ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহীতে দুটি বাসে আগুন

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩২ বার পঠিত

রাজশাহীতে বিআরটিসির দুটি বাসে আগুন লাগানোর ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে রাজশাহী নগরের নওদাপাড়া ট্রাক টার্মিনালে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, টার্মিনালের ভেতর পার্কিংয়ে রাখা দুটি বাসের মধ্যে একটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে ওই আগুন পাশে থাকা আরেকটি বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পুলিশ আরও জানিয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। বাসে আগুন দেয়ার ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

নগরের শাহমখদুম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, বাস দুটি টার্মিনালে টানা ৯ মাস ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। বাসের চাকার আশপাশে ঘাস গজিয়েছে। ওই জায়গায় কেউ গিয়ে আগুন দিয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102