ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেট শহরজুড়ে হেফাজতের পিকেটিং, ছেড়ে যায়নি দূরপাল্লার বাস

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

হেফাজতে ইসলাম বাংলাদেশের ডাকা হরতাল রবিবার সকাল ৬টা থেকে শুরু হয়েছে। চলবে সন্ধ্যা ৬টা পর্যন্ত। কেন্দ্রীয় কর্মসূচি পালনে ফজরের নামাজের পর থেকেই সিলেটে রাস্তায় নেমেছেন হেফাজতের নেতাকর্মীরা। ভোর থেকে তারা মহানগরীর বিভিন্ন রাস্তায় পিকেটিং শুরু করেছেন, চলতে দিচ্ছেন না কোনও ধরনের যানবাহন।

এছাড়াও নগরীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে ইট বিছিয়ে এবং কাগজ জড়ো করে তাতে আগুন ধরিয়ে পিকেটিং করছেন।

এদিকে, হরতালের কারণ সিলেট থেকে ছেড়ে যায়নি দূরপাল্লার কোনও বাস। সিলেটের আঞ্চলিক সড়কগুলোতেও বাস এবং যাত্রীবাহী গাড়িসহ চলাচল করছে না কোনও ধরনের যানবাহন।
এদিকে, হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে সকল ধরনের নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে সিলেটে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনী। রবিবার ভোরে হেফাজত নেতাকর্মীরা রাস্তায় নামার সঙ্গে সঙ্গে পুলিশও অবস্থান নেয় নগরীর বিভিন্ন স্থানে। হরতালের সমর্থনে হেফাজতের মিছিল চলাকালে নগরীর কোর্ট পয়েন্টে পুলিশ সদস্যদের সতর্কভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে হেফাজতের কর্মসূচি পালনে কোনও বাধা দিচ্ছে না পুলিশ।

অপরদিকে, পুলিশের পাশপাশি রবিবার সারাদিন সিলেটে মাঠে থাকবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এছাড়া নগরীতে ৬জন নির্বাহী মাজিস্ট্রেটও মাঠে রয়েছেন।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) পাশপাশি আমর্ড পুলিশ এবং র‍্যাবও রবিবার মাঠে থাকছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত নগরীর কোর্ট পয়েন্টে, তালতলা, জিতু মিয়ার পয়েন্ট, মিরাবাজার, শিবগঞ্জ, উপশহর, মদিনা মার্কেট, মেজরটিলা, টিলাগড়সহ গুরুত্বপূর্ণ রাস্তা এবং মোড়গুলোতে অবস্থান নিয়ে রাস্তায় বসে আছেন হেফাজত নেতাকর্মীরা। থেমে থেমে স্লোগান দিচ্ছেন তারা। এছাড়াও ১৫-২০টি মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে পিকেটিং করছেন হেফাজতের প্রায় অর্ধশত নেতাকর্মী।

#বাংলাদেশ প্রতিদিন

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102