ads
শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

আগামী তিন দিন বৃষ্টি হতে পারে

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩০ বার পঠিত

সারাদেশে আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরেই তাপমাত্রা কিছুটা কমে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

শনিবার (২৭ মার্চ) সন্ধা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, সারাদেশের আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়া আগামী তিন দিনের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা রয়েছে এবং তাপমাত্রা হ্রাস পেতে পারে। তার পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে আরও বলা হয়, ঢাকা, মাদারীপুর, গোপালগঞ্জ, সিলেট, রাজশাহী, পাবনা, খুলনা, বাগেরহাট, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ চট্টগ্রাম ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে বলেও উল্লেখ করা হয় পূর্বাভাসে।

শনিবার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় সীতাকুণ্ড ও রাঙ্গামাটিতে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এ ছাড়া ঢাকায় রেকর্ড হয়েছে ৩৬.৭, মাদারীপুরে ৩৬.৩, গোপালগঞ্জে ৩৬.৭, চট্টগ্রামে ৩৭.৫, সন্দ্বীপে ৩৬.৮, কুমিল্লায় ৩৬.১, চাঁদপুরে ৩৬.৮, মাইজদীকোর্টে ৩৭, হাতিয়ায় ৩৬.৫, কক্সবাজারে ৩৮, কুতুবদিয়ায় ৩৬, সিলেটে ৩৬.৬, রাজশাহীতে ৩৬.৬, ঈশ্বরদীতে ৩৬.৮, খুলনায় ৩৭, মংলায় ৩৮, যশোরে ৩৬, কুমারখালীতে ৩৬.৫, বরিশালে ৩৬.৬, পটুয়াখালীতে ৩৭, খেপুপাড়ায় ৩৭.৫ ও ভোলায় ৩৬.৯ ডিগ্রি সেলসিয়াস।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102