ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ-যুবলীগ-কৃষক লীগের অবস্থান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৬ বার পঠিত

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের বিরুদ্ধে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন আওয়ামী লীগ, যুবলীগ ও কৃষক লীগের নেতাকর্মীরা। রবিবার (২৮ মার্চ) সকাল থেকে তারা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন স্লোগানে হরতালের প্রতিবাদ জানাচ্ছেন।

যুবলীগের প্রেসিডিয়াম সদস্য তাজউদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, ‘এ হরতাল সম্পূর্ণ অবৈধ। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য ভারতের যে ভূমিকা ছিল তা বাংলাদেশ চিরদিন স্মরণে রাখবে এবং রাখছে। বাংলাদেশের স্বাধীনতাকে যারা স্বীকার করে না, স্বাধীনতাবিরোধী চক্র জামায়াত হেফাজতের ব্যানারকে ব্যবহার করে হরতালের ইন্ধন জুগিয়েছে।’

ঢাকা মহানগর দক্ষিণ কৃষকলীগের সহ-সভাপতি ইব্রাহীম মোল্লা জানান, ‘অবৈধ হরতাল ও অনৈতিক দাবির বিপক্ষে আমরা রাজপথে আছি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করে যেকোনো প্রকার নাশকতা এবং তাণ্ডবকে প্রতিহত করে এসব অপশক্তিকে বিতাড়িত করব ইনশাল্লাহ। আজ সারাদিন রাজপথে আমাদের অবস্থান থাকবে।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102