ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

বাংলাদেশে ফেসবুকে নিয়ন্ত্রণ, প্রক্রিয়া নিয়ে উদ্বেগ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৫৬ বার পঠিত

শুরুটা শুক্রবার সন্ধ্যায়। দেশের বিভিন্নস্থান থেকে ব্যবহারকারীরা জানাচ্ছিলেন, তারা ফেসবুকে প্রবেশ করতে পারছেন না। আজ রোববার এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত একই পরিস্থিতি বিরাজ করছে।

বাংলাদেশে যে ফেসবুকের ব্যবহার নিয়ন্ত্রণ করা হচ্ছে সে ব্যাপারে অবগত সামাজিক যোগাযোগ মাধ্যমটি। বার্তা সংস্থা রয়টার্সের এক রিপোর্টে বলা হয়েছে, ফেসবুকে বলেছে যে প্রক্রিয়ায় এটি নিয়ন্ত্রণ করা হয়েছে তা নিয়ে তাদের বড় ধরনের উদ্বেগ রয়েছে। এমন একটি সময়ে এটি নিয়ন্ত্রণ করা হয়েছে যখন করোনা মহামারি মোকাবিলায় কার্যকর যোগাযোগ গুরুত্বপূর্ণ। এক বিবৃতিতে ফেসবুক কতৃপক্ষ বলেন, তারা বাংলাদেশে তাদের সেবা নিয়ন্ত্রিত থাকার বিষয়টি জানে। বিষয়টি আরও বুঝতে তারা কাজ করছে।

ফেসবুক আশা করে, বাংলাদেশে তাদের সেবা খুব দ্রুতই আবার পুরোপুরি সচল করা হবে। বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অবশ্য এ নিয়ে কোন মন্তব্য করা হয়নি।
শুক্রবার বায়তুল মোকাররমে হেফাজত সমর্থকদের সঙ্গে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের ব্যাপক সংঘর্ষ হয়। পরে এ সংঘর্ষ সারা দেশে ছড়িয়ে পড়ে। এ নিয়ে সহিংসতায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102