ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

সিলেটের রাজপথে হেফাজতের নেতাকর্মীরা, যান চলাচল বন্ধ

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

সিলেটের রাজপথ দখলে রেখেছে হেফাজতে ইসলামের নেতাকর্মীরা। ফজরের নামাজের পরপরই তারা রাজপথে পিকেটিংয়ে নামে। এরপর থেকে তারা রাজপথে অবস্থান করছে। বিশেষ করে সিলেটের কোর্ট পয়েন্ট রয়েছে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের দখলে। সকাল থেকে কোর্ট পয়েন্টের ওভারব্রিজের নিচে হেফাজতের নেতারা অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ফলে কোর্ট দিয়েছে হালকা যানবাহনও চলাচল করছে না। হেফাজত নেতা পিকেটিং করছে ওই এলাকায়।

নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা দক্ষিণ সুরমায় হেফাজতের নেতারা সকাল থেকে রয়েছেন অবস্থানে।

তারা হরতালের সমর্থনে ওই এলাকায় দফায় দফায় মিছিল করেছে। এ সময় লাঠিসোটা নিয়ে নেতাকর্মীরা পিকেটিং করতে চাইলে পুলিশ তাদের লাঠি নিয়ে যায়। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দুরপাল্লার কিংবা স্বল্পপাল্লার কোনো যানবাহনই চলাচল করছে না।

হরতালের কারণে সিলেট নগরীতে হালকা যানবাহন চলাচল করছে। ভারী কোনো যানবাহন রাস্তায় দেখা যায়নি। নগরীর সব দোকানপাট বন্ধ রয়েছে। বিভিন্ন মোড়ে মোড়ে অবস্থান করছে পুলিশ। কোর্ট পয়েন্ট এলাকায় হেফাজত নেতাদের অবস্থানের কাছাকাছি এলাকায় পুলিশ সাজোয়া যান নিয়ে অবস্থানে রয়েছে।

তবে- সকাল থেকে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কাউকে গ্রেপ্তার কিংবা আটক করা হয়নি।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102