ads
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

শচীনের পর করোনা আক্রান্ত ইউসুফ পাঠান

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৫ বার পঠিত

ভারতীয় ক্রিকেট শিবিরে এবার করোনার হানা। শচীন টেন্ডুলকারের পর করোনা আক্রান্ত হলেন ইউসুফ পাঠান। একদিনে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে করোনায় আক্রান্ত হলেন ভারতের এই দুই প্রাক্তন ক্রিকেটার।

শনিবার (২৭ মার্চ) সন্ধ্যায় নিজেই টুইট করে করোনা আক্রান্তের খবর জানিয়েছেন ইউসুফ। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এই দুই ক্রিকেটারের করোনা আক্রান্তের খবর ছড়িয়ে পড়ার পর রোড সেফটি সিরিজ ঘিরে নানা আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। কারণ, দুই ক্রিকেটারই ইন্ডিয়া লেজেন্ডস দলের সদস্য ছিলেন এবং ফাইনালে খেলেছিলেন।

সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণার কয়েক দিন পরেই ইন্ডিয়া লেজেন্ডস দলে নাম লেখান ইউসুফ পাঠান। ভারতের রায়পুরে অনুষ্ঠিত হওয়া প্রতিটি ম্যাচেই তাকে দেখা গেছে।

শনিবার ইউসুফ টুইটারে লেখেন, ‘আজ আমার কোভিড-১৯ এর ফলাফল পজিটিভ এসেছে। মৃদু উপসর্গও রয়েছে। ইতিমধ্যেই ঘরে আমি কোয়ারেন্টিনে রয়েছি এবং প্রয়োজনীয় সাবধানতা অবলম্বন করছি। যারা সম্প্রতি আমার কাছাকাছি এসেছিলেন তাদের প্রত্যেককে পরীক্ষা করানোর অনুরোধ করছি।’

যদিও সিরিজের উদ্যোক্তারা দাবি করছেন যে ক্রিকেটাররা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে ছিলেন। এরপরও একই দিনে দুই ক্রিকেটারের আক্রান্ত হওয়ায় চিন্তা বাড়িয়েছে। পাশাপাশি করোনা বেড়ে যাওয়ার কারণে প্রথম দুটি ম্যাচের পর ভারত-ইংল্যান্ড সিরিজে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হলেও রায়পুরে প্রতিটি ম্যাচেই গ্যালারিজুড়ে দর্শক ছিল।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102