হরতালের সময় বাড়ানোর ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। তারা বলছে, আরও ২৪ ঘণ্টা হরতাল পালন করবে তারা। অর্থাৎ সোমবার (২৯ মার্চ) সন্ধ্যা পর্যন্ত হরতাল চলবে। রবিবার (২৮ মার্চ) মাওলানা জুনায়েদ আল হাবীব বিষয়টি নিশ্চিত করেছেন।
নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর ঘিরে শুক্রবার (২৬ মার্চ) হওয়া বিক্ষোভে নেতাকর্মীদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে হরতালের ডাক দেয় হেফাজতে ইসলাম। দফায় দফায় বিভিন্ন জেলায় অনুষ্ঠিত বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রবিবার (২৮ মার্চ) হরতাল চলাকালেই এর সময়সীমা ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়।
#kalerkantho