চট্টগ্রামে চোলাই মদসহ পলাশ নাথ (২৬) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। (২৮ মার্চ) সকালে ডবলমুরিং থানার বাইতুশ শরফ চেকপোস্ট থেকে তাকে আটক করা হয়। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিতে স্কুল ব্যাগে করে এসব চোলাই মদ নিয়ে যাচ্ছিল।
এই বিষয়ে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, ’রোববার (২৮ মার্চ) সকালে হরতালের ডিউটির সময় বাইতুশ শরফ চেকপোস্ট থেকে শীতলকে আটক করা হয়। তিনি মূলত দর্জির কাজ করে। এর আড়ালে মদ বিক্রি করে থাকেন। ’