ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে তালা

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

কম সুদে ঋণ প্রদানের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২ প্রশাসন ভবন ও সিনেট ভবনে অনির্দিষ্টকালের জন্য তালা লাগিয়েছে কর্মচারীরা।

সোমবার (২৯ মার্চ) সকাল ৮টা থেকে তালা লাগিয়ে তার সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের সহায়ক, সাধারণ ও পরিবহন টেকনিক্যাল কর্মচারী সমিতির সদস্যরা।

তাদের দাবিগুলো হলো, কর্মচারীদের কর্পোরেট ঋণে সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা ও হিসাব বিভাগের উপ-পরিচালক আব্দুল্লাহ আল আনসারীকে অন্যত্র বদলি করা।

এই বিষয়ে জানতে চাইলে সহায়ক কর্মচারী সমিতির সভাপতি সাব্বির হোসেন বলেন, কর্পোরেট ঋণ সুদের হার ৯ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দীর্ঘদিন ধরে আমরা দাবি জানিয়ে আসছি। উপাচার্য মৌখিক আশ্বাস দিলেও বাস্তবে তা কার্যকর করার কোনো উদ্যোগ গ্রহণ করেননি।

তিনি আরও বলেন, ‘উপাচার্য সর্বশেষ ৭ দিনের মধ্যে আমাদের দাবি বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু আমরা ৭ দিনের মধ্যে কোনো প্রতিফলন দেখি নাই। তাই আমরা বাধ্য হয়ে আন্দোলনে নেমেছি।’

এ দিকে হিসাব বিভাগের উপ-পরিচালককে অন্যত্র বদলির দাবির বিষয়ে সাধারণ কর্মচারী ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ সাংবাদিকদের বলেন, ‘কর্মচারীরা লোনের বিষয় কথা বলতে গেলে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আনসারী তাদের সঙ্গে খারাপ আচরণ করেছেন।’

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান বলেন, ‘কর্মচারীরা বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছেন। তাদের সব সমস্যা একবারে সমাধান করা সম্ভব নয়। তারপরও আমরা কথা বলে সমাধানের চেষ্টা করছি।’

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102