ads
রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম
ক্ষমতায় গেলে ২০ হাজার কিলোমিটার খাল খনন হবে: তারেক রহমান নোয়াখালী: হাজতখানাকে বিয়ে বাড়ি বানালেন দুই আ.লীগ নেতা! মিউজিক্যাল ফিল্মে সুনেরাহ পিএসসির সাবেক গাড়িচালক আবেদ আলীর ছেলে সিয়াম গ্রেপ্তার বাংলাদেশের পরিবর্তনে গনভোটে হ্যাঁ ভোট জরুরি: সাখাওয়াত হোসেন ফ্যাসিস্ট আমলে বিদ্যুৎ খাতের দুর্নীতি: লুটপাট ভয়াবহ আদানির চুক্তি রাষ্ট্রবিরোধী শিক্ষিকাকে গলা কেটে হত্যাচেষ্টা, সাবেক স্বামী গ্রেফতার বিসিসির সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর বিরুদ্ধে দুদকের মামলা সোনারগাঁয়ে যুবলীগের নেতা-নেত্রী গ্রেপ্তার জকসু নির্বাচন: ভোট গণনা স্থগিত হওয়ার পর নিয়ন্ত্রণ কক্ষে অতিরিক্ত পুলিশ

প্রাইভেট কার থেকে ৬ লাখ ইয়াবা উদ্ধার

রিপোর্টারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৪০ বার পঠিত

কক্সবাজারের মহেশখালীর গোরকঘাটার সিকদারপাড়া থেকে ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। ওই এলাকার সালাহউদ্দিনের প্রাইভেট কার থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

রোববার (২৮ মার্চ) রাত দুইটার দিকে ইয়াবার এই বড় চালানটি আটক করা হয়। সালাহউদ্দিন সিকদারপাড়ার পলাতক রাজাকার জাকারিয়ার ছেলে।

স্থানীয়রা জানান, পারিবারিক শত্রুতার জের ধরে মহেশখালী পৌরসভার মেয়র মকছুদ মিয়া ও সালাহউদ্দিনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই প্রেক্ষিতে গভীর রাতে দু’পক্ষের মধ্যে গুলাগুলির ঘটনায় ৩ জন আহত হয়। এই ঘটনার জের ধরে সালাহউদ্দিনের গ্যারেজে আগুন ধরিয়ে দেয় প্রতিপক্ষ। ফায়ার সার্ভিস আগুন নেভালেও ৩টি মোটর সাইকেল সম্পূর্ণ পুড়ে যায়।

এসময় সালাউদ্দিনের প্রাইভেট কারেও আগুন লাগে। তবে প্রাইভেট কারটি আংশিক পুড়ে যায়। পরে এর পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করে পুলিশ।

মহেশখালী থানার ওসি আব্দুল হাই জানান, ঘটনাস্থলে ইয়াবার গন্ধ পেয়ে সন্দেহ হয়। আগুনে আংশিক পুড়ে যাওয়া প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে পেছনে রক্ষিত ৬ লাখ ২২ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, ইয়াবার উৎস ও কারবারের সাথে কে বা কারা জড়িত, তা বের করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর
ইঞ্জিনিয়ার মোঃ ওয়ালি উল্লাহ
নির্বাহী সম্পাদক
নিউজ রুম :০২-৯০৩১৬৯৮
মোবাইল: 01727535354, 01758-353660
ই-মেইল: editor@sristybarta.com
© Copyright 2023 - SristyBarta.com
Develop By : BDiTZone.com
themesba-lates1749691102